খুব্দীপুর ও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের ২৬ নং খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুশুলিয়া ইউনিয়নের ৪১নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন বৃহস্পতিবার (১২ নভেম্বর) উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ধলবাড়িয়া ইউনিয়নের ২৬নং খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে নুর ইসলাম গাইন (আনারস) ১৪০ ভোট, আমিনুর রহমান (ফুটবল) ১৩৭ ভোট, জেসমিন আরা (বই) ১৪৮ ভোট, শিরিনা খাতুন (মোরগ) ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া আব্দুল করিম (দোয়াত কলম) ৯১ ভোট শোকর আলী (ছাতা) ৮৯ ভোট, খাদিজা খাতুন (টিউবওয়েল) ৯৯ ভোট ও শাহানারা খাতুন ৮৭ ভোট পেয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রিজাইডিং অফিসার হিসেবে সহকারী উপজলা শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ১১০নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম ফজর আলী ও পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খুকু। এদিকে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’জন পুরুষ অভিভাবক সদস্য পদের জন্য মোট ৫ জন প্রার্থী ও দু’জন নারী অভিভাবক সদস্য পদের জন্য ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করেন। নির্বাচনে শহিদুল ইসলামের প্যানেল বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন শহিদুল ইসলাম (টিউবওয়েল), আমিরুল ইসলাম (বই), মোছাঃ হালিমা খাতুন (কলস), মোছাঃ সালেহা খাতুন (তালা), নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার, সহকারী রিটার্নিং অফিসার ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক।

Leave a Reply