ঢাকাThursday , 12 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপকূল রক্ষার দাবিতে মানববন্ধন


November 12, 2020 8:47 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : টেকসই বেড়ি-বাধ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে উপক‚লের মানুষদের রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে দেবহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন উপক‚ল ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহা-সড়কের সখিপুরে জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা কমিটির সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি কে,বিএ কলেজের প্রভাষক আবু তালেব, বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন, রবিউল ইসলাম। সংগঠনের সাধারণ আসিফ হোসেনের সঞ্চলনায় সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপক‚ল অঞ্চলে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, নদী ভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ওইসব এলাকার মানুষ। দুর্যোগকালীন উদ্ধার ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ কাজ করে যাচ্ছেন উপক‚ল ফাউন্ডেশন। আগামীতে আরো অনেক কাজ করবে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।