ঢাকাWednesday , 11 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সংবাদ-কর্মীদের সাথে ওসির মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 November 2020, 22:21

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে আইন শৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন প্রমুখ। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ও থানা পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, চিন্ময় মন্ডল, গোবিন্দ আকর্ষণ, সেলিম রেজা প্রমুখ। এসময় সাংবাদিক প্রভাষক মনিরুজ্জামান মহাসীন, শামছুর রহমান, হাফিজুর রহমান, এসএম আহমাদউল্যাহ বাচ্ছু, মহাসীন আলী, মহিবুল্যাহ, ইলাদেবী মল্লিক, আতিকুর রহমান, হাবিবুল্যাহ বাহার প্রমুখ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, বিগত কয়েক মাস যাবৎ প্রতি মাসের ১১ তারিখে বিভিন্ন পত্রিকায় দায়িত্বরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *