শ্যামনগরে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শ্যামনগর অফিস : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় নকিপুর হরিচরন সরকারি হাইস্কুল থেকে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা যুবলীগের আহŸায়ক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহŸায়ক আল মামুন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বিশেষ পি পি ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওলিউর রহমান, সহ প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, আ’লীগ নেতা এম মারুফ বিল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক এস এম সায়েদ বিন হায়দার রাজীব, আব্দুল মজিদ গাজী, সদস্য মো. আহসানুর রহমান, হারুন অর রশীদ, সাজিদ বিল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর প্রমুখ। এ সময় উপজেলার ১২ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply