ঢাকাSunday , 23 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌর কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা

admin ঢাকা
আপডেট: 23 September 2018, 22:46

সাতক্ষীরা পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় পৌর অডিটোরিয়মে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মীর আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর কর নির্ধারক কর্মকর্তা ও সাবেক সম্পাদক স্বরোজ কুমার দে। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম, শফিকুল আলম বাবু, শাহিনুর রহমান (শাহিন), পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, প্রকৌশলী সেলিম সরোয়ার, নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. আবুুল কালাম, দপ্তর সম্পাদক একেএম শহিদুল ইসলাম, কার্যকরী সদস্য শেখ শহিদুল্লাহ, হাবিবুর রহমান (বাবলু), সাবেক সভাপতি জোহর আলীসহ পৌর সভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিচিত সভা শেষে কমিটির নেতৃবৃন্দ পৌর মেয়রকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
এসময় প্রধান অতিথি বলেন পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। পৌর কর্মচারীদের নিষ্ঠার সাথে জনগণকে সেবা দিতে হবে। পৌরবাসী যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *