কালিগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) বেলা ২ টার দিকে উপজেলার শীতলপুরে অবস্থিত মেসার্স ব্রার্দাস ব্রিকস এ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার সদরে অবস্থিত মোহাম্মদ ওয়াদুদ এর মালিকাধীন মেসার্স ব্রার্দাস ব্রিকস অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাগজপত্র দেখতে চাইলে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারিনি। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা উচ্ছেদ করা হয়।

Leave a Reply