কালিগঞ্জে পুত্র হত্যার মামলা তুলে নিতে হুমকি: প্রতিবাদে বৃদ্ধা মায়ের সাংবাদিক সম্মেলন
ডেস্ক রিপোর্ট : ‘আমার সন্তান বাবুকে বর্বর ও নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে সন্ত্রাসী নুরুল, আরিফ, সাবিনাসহ ১০/১২ জন সন্ত্রাসী। আমি এই হত্যার প্রতিবাদে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করে এখন বিপদে আছি। যে কোন সময়ে আমি গুম ও খুন হতে পারি। বাবুকে হত্যায় নেতৃত্বদানকারী কুখ্যাত সন্ত্রাসী নুরুল ডাকাত, ভঞ্জুর ডাকাতসহ আসামিরা মামলা তুলে নিতে হুমকি ধমকী এমনকি প্রাণনাশ করবে বলে শাসাচ্ছে। আমি ও আমার পরিবারের সদস্যরা বর্তমানে ব্যাপক ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিকার চেয়ে এবং আসামিদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে পুলিশ, প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি’।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জের বন্দকাটি গ্রামের হোসনেয়ারা বেগম এই অভিযোগ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার পুত্র আবিদ হোসেন অরফে বাবুকে হত্যায় নেতৃত্বদানকারী, এলাকার বহুল বিতর্কিত, একাধিক হত্যাসহ ডজন ডজন মামলার আসামি কুখ্যাত নুরুল ডাকাতসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা খুবই সক্রিয়। আজও তারা বিভিন্ন কৌশলে অধরা থেকে খুন গুমের হুমকি দিচ্ছে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতে দিনে দাপিয়ে বেড়াচ্ছে খুনি নুরুল ও অন্যান্য আসামিসহ হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা সিরাজুল মেম্বর ও মামলার অন্যতম তদবিরবাজ, কোটের দালাল জাহাঙ্গীর আলম (আকবর চেয়ারম্যানের পুত্র)। জাহাঙ্গীর ও সিরাজুল মেম্বরের ইন্ধন ও আর্থিক সহায়তার কারণেই দীর্ঘদিন যাবৎ বেপরোয়া নুরুল বাহিনী। আমি তাদেরকে আটকপূর্বক জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছি। বাবু হত্যার রাতেও নুরুলের বাড়িতে নৈশভোজে একত্রিত হয়েছিল জাহাঙ্গীর, সিরাজুল, নুরুল, ভঞ্জুর, আরিফ ও ওয়াহাব আলীসহ ১০/১২ জন। এই নুরুল বাহিনীর কারণেই এলাকার সম্পদশালী ও ব্যবসায়ীরা আজ বড়ই অসহায়। রাতের আধারে ভয়ংকর রূপ ধারণ করে দীর্ঘদিন অসংখ্য মানুষের ক্ষতিসাধন করে আসছে নুরুলসহ তার বাহিনী। নুরুল ডাকাত ও তার সক্রিয় বাহিনীর বিরুদ্ধে হত্যাকান্ড, ঘের দখল, ঘের লুট, জমি দখল, এসিড নিক্ষেপ, অন্যের ঘরে আগুন জ্বালানোসহ অনেক চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। এ বাহিনীর ভয়ে বিষ্ণুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীন, ৯ নং ওয়ার্ডের মেম্বর খলিল সরদারসহ ১০/১২ জন কালিগঞ্জ থানায় নিরাপত্তার দাবিতে সাধারণ ডায়েরি করেছেন। বাহিনীর প্রধান বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের পুত্র নুরুল মোড়ল আমাকে ভয় দেখাচ্ছে খুবদ্রæত মামলা তুলে না নিলে খুন, জখম এমনকি গুম করা হবে। এমনকি দুষ্কৃতকারী সন্ত্রাসীরা মূল হত্যার ঘটনাটি অন্যের ঘাড়ে চাঁপাতে ষড়যন্ত্র শুরু করে। তারই অংশ হিসাবে মূল ঘটনাটি আড়াল করতে স্থানীয় খলিল মেম্বর ও ফিরোজ লস্করকে জড়িয়ে মিথ্যা খবর এবং অপপ্রচার চালানো হয়েছে। আমি আজ আপনাদের মাধ্যমে এই অপ প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ভয়ংকর খুনি নুরুল বাহিনীর অত্যাচারের হাত হতে রক্ষা পেতে এবং নতুন কাউকে হত্যা করে কোনো মায়ের কোল যেন শূন্য করতে না পারে সেজন্য তাদেরকে গ্রেপ্তার পূর্বক দ্রæত আইনের আওতায় আনার জন্য মাননীয় পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply