ঢাকাMonday , 9 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খানপুরে স্কুল ছাত্রীর অকাল মৃত্যু: সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 November 2020, 16:54

ডেস্ক রিপোর্ট : সদর উপজেলার খানপুরে মোছা. ওয়ালিদা সুলতানা স্মৃতি (১২) নামের এক স্কুল ছাত্রীর অকাল মৃত্যু হয়েছে। সে খানপুর গ্রামের মৃত সামসুজ্জামান শান্তর মেয়ে ও সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান পলাশের ভাগ্নী। নিহত স্কুল ছাত্রী আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত ওয়ালিদা প্রায় দেড় মাস যাবৎ ফুসফুসের সমস্যায় ভুগছিল। এরপর রবিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকাল ৯টায় খানপুরে পৈতৃক বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ওই স্কুল ছাত্রীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শাহজাহান আলম, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা পারভীন, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম ইমরান, সমাজ কল্যাণ সম্পাদক আয়াত উল্লাহ মুজাহিদ, তথ্য সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যকারী সদস্য তোহা খান ও মাহমুদুল হাসানসহ সংগঠনের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *