আশাশুনিতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ফরম বিতরণ
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয়করণ প্রকল্পের (২য় পর্যায়) ফরম বিতরণ করা হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ ফরম বিতরণ উদ্বোধন করে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। গ্রাম আদালতের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের আইনি সহায়তা সেবা দেয়ার লক্ষ্যে উপজেলার এগারোটি ইউনিয়নে গ্রাম আদালত সহকারীদের হাতে গ্রাম আদালতের আবেদন ফরম, আদেশনামা ফরম, সদস্য মনোনয়ন ফরম, সদস্য মনোনয়ন নির্দেশনামা, ডিক্রি ফরমসহ আদালত সংশ্লিষ্ট ২১ রকমের ফরম বিতরণ করা হয়। বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান বলেন- গ্রাম আদালত গঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশের সাধারণ মানুষ যাতে সহজেই আইনি সহায়তা পায় তার জন্য এই গ্রাম আদালত গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী কর্মকর্তা জহির উদ্দীন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলার ১১টি ইউনিয়নের গ্রাম আদালতের সহকারীবৃন্দ।

Leave a Reply