ঢাকাSunday , 8 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএন মিশনের ৫ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 November 2020, 21:32

সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত আশাশুনি সদর এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন বয়সী মানুষের সাথে মতবিনিময় করেছেন ইউএন মিশন এর বাংলাদেশে নিযুক্ত কর্মকর্তা দিলরুবা হায়দার। রবিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় উত্তরণের বাস্তবায়নে দিলরুবা হায়দারের নেতৃত্বে ইউএন মিশনের ৫ সদস্যের একটি টিম আম্পানে ক্ষতিগ্রস্ত আশাশুনি সদরের জেলেখালী-দয়ারঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ১২-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের সাথে এবং ১৯-৫০ বছর বয়সী পিতা-মাতাদের সাথে আম্পান পরবর্তী তাদের জীবনযাত্রা কি প্রভাব পড়েছে, তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সে সব বিষয়ে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন। এ সময় তিনি মিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্তদের সার্বিক চিত্র তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন। দুপুরে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আম্পান পরবর্তী মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে উপক‚লীয় মানুষের পক্ষে টেকসই বাঁধের দাবি জানান। এর আগে দিলরুবা হায়দার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আশাশুনি উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিওদের সাথে এক সমন্বয় সভায় যোগ দিয়ে তাদের লোভ-লালসার ঊর্ধ্বে থেকে আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষ এবং এসব এলাকার হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন, উত্তরণের সিনিয়র সহকারী সমন্বয়ক শম্ভু চৌধুরী, সহকারী সমন্বয়ক সাধনা রানী, প্রকল্প সমন্বয়কারী হাসিনা বেগম, প্রোজেক্ট ম্যানেজার নিত্যানন্দ বিশ্বাসসহ বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *