ঢাকাSunday , 8 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ৮ দলীয় ফুটবল খেলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 November 2020, 21:30

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার ঐতিহ্যবাহী ফুটবল মাঠে মিনিস্টার ফ্রিজের সৌজন্যে ও পাটকেলঘাটা জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল খেলার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) বিকাল ৪ টায় কেশবপুর ফুটবল একাদশ ও যুগিপুকুরিয়া ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যুগিপুকুরিয়া ফুটবল একাদশ ২-০ গোলে কেশবপুর ফুটবল একাদশকে পরাজিত করে। প্রভাষক ইয়াছিন আলীর পরিচালনায় এ খেলায় প্রধান অতিথি ছিলেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের প্রভাষক সাংবাদিক নাজমুল হক, সাংবাদিক শেখ সানজিদুল হক ইমন, মিনিস্টার শোরুম পাটকেলঘাটা ও বুধহাটা অডিট ম্যানেজার আবির আহমেদ, পাটকেলঘাটা মিনিস্টার শোরুম ম্যানেজার মো. রিপন সরদার, মার্কেটিং অফিসার তরিকুল ইসলাম। এছাড়া পাটকেলঘাটা স্পোর্টিং ক্লাবের সভাপতি ইকবাল হাসান, আল ইমরান, আব্দুল্লাহ আল মুবিন, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, আশিক বিল্লাহ, মিরাজ হাসান, আশরাফুল ইসলাম, রাকিব হোসেন সামী, জুবায়ের রহমান দীপ্ত, রেদওয়াল্লাহু, রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। খেলাটির ধারাভাষ্যে ছিলেন, নাজমুল ইসলাম, মাস্টার ওলিউল ইসলাম, আব্দুল কুদ্দুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *