ঢাকাSunday , 8 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 November 2020, 21:13

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ব্যাপক জাকজমকপূর্ণভাবে ‘‘দৈনিক আজকের সারাদেশ’’ পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকা’র কালিগঞ্জ ব্যুরো প্রধান শিমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা গঠনমূলক আলোচনা-সমালচনার মাধ্যমে জনমত সৃষ্টি করে দেশ ও জাতির কল্যাণে গুরুক্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে।
সভায় প্রধান আলোচক ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক গাজী সাজাহান। তিনি বলেন, একজন পেশাদার সাংবাদিকের কাছে আর কিছু থাক আর না থাক একটি কলমই যথেষ্ট। সাংবাদিকের প্রধান কাজ সংবাদ সংগ্রহ করা, সংবাদের সত্যতা যাচাই করা, সংবাদ সম্পাদনা করা, প্রয়োজনে মানুষের সাক্ষাৎকার নেওয়া। যেহেতু সাধারণ মানুষের জীবনে গণমাধ্যমের সরাসরি প্রভাব রয়েছে।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, পত্রিকার সহ-সম্পাদক রবিউল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু, আওয়ামী লীগ নেতা শহীদ হোসেন প্রমুখ।
সাংবাদিক তাপস কুমার ঘোষের সঞ্চালনায় এসময় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন কন্ঠ শিল্পী এম এ মোশারফ হোসেন, তাঁর কন্যা শিল্পী লিজা পারভীন, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্ল্যাহ বাহার, আতিকুর রহমান, ইমরান হোসেন, বাবু বাসন দাস, গাজী সোবহানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কাটেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *