ঢাকাSunday , 8 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিক্ষোভ সমাবেশসহ স্মারক লিপি পেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 November 2020, 21:04

শেখ শাওন আহমেদ সোহাগ : মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটাক্ষ করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে উলামা- মাশায়েখ পরিষদ কালিগঞ্জ শাখার ব্যানারে শহীদ সামাদ স্মৃতি ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামিআ এমদাদিয়া তা-লীমুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা মুহতামিম পীরে কামেল হযরত মাও. মোহাম্মদ অজিহুর রহমানের (দা: বা:) সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আব্দুল আলীম, মাও. আব্দুল আজিজ, মাও. মোহাম্মদ রহমাতুল্লাহ, মুফতি মোহাম্মদ আজিজ বিন আহমেদ, মুফতি জহিরুল, মাও. আমিনুর রহমান, হাফেজ মোহাম্মদ আব্দুল গফুর, মাও. মোহাম্মদ শাহাজান, মাও. মোহাম্মদ আব্দুল্ল্যাহ, মুফতি মোহাম্মদ ফয়জুল্ল্যাহ, মুফতি মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ ওয়ায়েজ, মুফতি মোহাম্মদ আবু হানিফ, মোহাম্মদ নাসির উদ্দিন, মাও. আব্দুর রহিম, হাফেজ গোলাম মোস্তফা, মাও. আবু বক্কর, মুফতি আতিকুর রহমান, মুফতি হামিদুর রহমান প্রমুখ। হাফেজ মাও. মঞ্জুরুল আলম ও মাস্টার আব্দুল মঈন’র সঞ্চালনায় সমাবেশে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার মুসলিম জনতা মিছিল সহকারে সামাদ স্মৃতি ময়দানে হাজির হতে থাকে। সকাল ১০ টার আগেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে বক্তারা ফ্রান্স পণ্য বর্জনসহ হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তিকারী ফ্রান্সের সাথে বাংলাদেশের ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। তারা আরও বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:) এর সর্বোচ্চ সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশ্বনবীর মর্যাদা, সম্মান সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। অথচ ফ্রান্সের সরকার আমাদের সেই নবীকে নিয়ে কটূক্তি করেছে যা খুবই নিন্দনীয়। সমাবেশ স্থল থেকে ফ্রান্সের সরকারসহ তাদের প্রেতাত্মাদের ধিক্কার জানান বক্তারা। সমাবেশ শেষে পীরে কামেল হযরত মাও. অজিহুর রহমানের নেতৃত্বে ওলামায়ে কেরানগণ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *