ঢাকাSaturday , 7 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রোটারী ক্লাবের ২৬ বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসায় ডিজি রোটারিয়ান মো. রুবাইয়াত হোসেন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 November 2020, 22:07

ডেস্ক রিপোর্ট : রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর জেলা গভর্নর রোটারিয়ান মো. রুবাইয়াত হোসেন এমপিএইচবি ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ক্লাব ভিজিট করেছেন। সাতক্ষীরায় তার আগমনে শনিবার (০৭ নভেম্বর) সকালে রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আনিসুর রহমান সহ ক্লাব নেতৃবৃন্দ সিবি হাসপাতাল প্রাঙ্গণে ডিস্ট্রিক্ট গভর্নর ও তার সফর সঙ্গীদের বরন করে নেন। ক্লাব প্রেসিডেন্ট রোটা. একেএম আনিসুর রহমানের অফিস কক্ষে ডিস্ট্রিক্ট গভর্নরের সাথে ক্লাব নেতৃবৃন্দের এক্সক্লুসিভ মিটিং অনুষ্ঠিত হয়। সকাল দশটা থেকে চায়না-বাংলা কনফারেন্স সেন্টারে ডিজি ভিজিট উপলক্ষ্যে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। ক্লাব অ্যাসেম্বলি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. মো. রুবাইয়াত হোসেন। অ্যাসেম্বলিতে ডিজি রোটারী ক্লাব অব সাতক্ষীরার দীর্ঘ ২৬ বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই কার্যক্রম আরও গতিশীল করার জন্য দীর্ঘমেয়াদি লাগসই পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ সহ বহুবিধ দিকনির্দেশনা প্রদান করেন। ক্লাব অ্যাসেম্বলি শেষে রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট একেএম আনিসুর রহমানের সভাপতিত্বে ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট গভর্নর মো. রুবাইয়াত হোসেনের সাথে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটা. তসলিম জামান নয়ন সহ জেলা নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন গভর্নর এইড রোটা. পিপি এনসান বাহার বুলবুল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. সফিউল ইসলাম, ক্লাব সেক্রেটারি রোটা. মাহাফুজা সুলতানা রুবি, ক্লাব ট্রেজারার রোটা. পিপি প্রোফেসর ভূধর সরকার, ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন চেয়ার রোটা. পিপি ডা. সুশান্ত ঘোষ পিএইচএফ, মেম্বারশিপ চেয়ার রোটা. পিপি মাহমুদুল হক সাগর পিএইচএফ, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা. পিপি মো. মাগফুর রহমান, মেম্বারশিপ ডিরেক্টর রোটা. ফারহা দীবা খান সাথী, এডিটর শাহনাজ পারভিন মিলি, রোটা. পিপি মো. আশরাফুল করিম আরএফএসএম, রোটা. পিপি মো. হাসিবুর রহমান রনি আরএফএসএম, রোটা. মো. ওয়ালি উল্লাহ, রোটা. নাসিমা খাতুন, রোটা. মো. মশিউর রহমান, রোটা. জেসমিন আক্তার, রোটা. মো. আতাউর রহমান সহ রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরা ও ডিজি কর্তৃক সদ্য অনুমোদন প্রাপ্ত ইন্টারেক্ট ক্লাব অব সাতক্ষীরার সদস্যবৃন্দ। ডিস্ট্রিক্ট গভর্নর নিজ হাতে ল্যাপেল পিন পরিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরার নতুন সদস্য হিসাবে বরন করে নেন সাতক্ষীরার তরুন ব্যবসায়ী ও দৈনিক যুগের বার্তার সম্পাদক রোটা. মো. আবু সাঈদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *