ভাষা সৈনিক লুৎফর রহমানের কবর জিয়ারত
নিজস্ব প্রতিনিধি : ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে প্রয়াত ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের বাসভবনের পার্শ্ববর্তী কবর জিয়ারত করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক নবিউল ইসলাম, সুইডেনের সমাজকল্যাণ বিভাগের ব্যবস্থাপক শাহনাজ খান, ভাষা সৈনিক লুৎফর রহমানের স্ত্রী কারিমুন নেছা, পুত্র জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ

Leave a Reply