ঢাকাFriday , 6 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 November 2020, 21:40

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাক-জমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিতের জন্য ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছেন আয়োজকরা। বর্তমানে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আহŸায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শেষের পথে। প্রতিবছর বিজয় দিবসকে ঘিরে দেবহাটার সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবারের আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে লক্ষ টাকার এ ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। তবে এবছর পূর্বের তুলনায় আরও জাক-জমক-পূর্ণ-ভাবে টুর্নামেন্টটি সম্পন্ন করতে এরমধ্যে খেলার উদ্বোধনি ও সমাপনী পর্বের প্রধান অতিথি-দ্বয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি এবং খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন পিপিএম (বার) এর অনুমতিক্রমে সার্বিক প্রচেষ্টা চলমান রয়েছে। শুক্রবার বেলা ১১ টায় দেবহাটা প্রেসক্লাবের হলরুমে মতবিনিময়কালে এসব তথ্য জানান খেলাটির আয়োজক সরদার আমজাদ হোসেনের পরিবারের সদস্য ও ওয়ান ব্যাংকের এভিজি অ্যান্ড এসআর ম্যানেজার এসএম মাজহারুল আনোয়ার। পাশাপাশি টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আবু হুরায়রা, রাজু আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্য নির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য কেএম রেজাউল করিম, দিপঙ্কর বিশ্বাস, বায়েজিদ বোস্তামি উজ্জল, সহযোগী সদস্য রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, আব্দুস সালাম, ডা. মনিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *