ঢাকাFriday , 6 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেএফএ কাপ জাতীয় ফুটবলে জেলা মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 November 2020, 21:31

ডেস্ক রিপোর্ট : জেএফএ কাপ জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে কুষ্টিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল (অনূর্ধ্ব-১৪) দল। শুক্রবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে জোর প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলায় গোল শূন্য প্রথমার্ধের পরে ১০ মিনিটের মাথায় কুষ্টিয়া জেলা দল ফ্রিকিকের সুযোগে ১ গোল করে। এর ৩ মিনিটের মাথায় সাতক্ষীরার পক্ষে সুমাইয়া আক্তার চুমকি প্রথম গোল করে। পরবর্তী ১০ মিনিটের মাথায় সাতক্ষীরার পক্ষে আরও ১ গোল করে রাজিয়া আক্তার রাজু। রেফারির শেষ বাঁশি বাঁজা পর্যন্ত ২-১ গোলে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল (অনূর্ধ্ব-১৪) দল চ্যাম্পিয়ন হয়। সাথে সাথে এ খেলায় জয়লাভের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল (অনূর্ধ্ব-১৪) দল ঢাকায় জাতীয় খেলায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছে বলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় কোচ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দাকর আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শিমুল শামস্, টিম ম্যানেজার মাসুদ আলী, জেলা তাঁতি লীগের সভাপতি মারুফ হাসানসহ সাতক্ষীরা ও কুষ্টিয়ার অসংখ্য দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *