সুন্দরবন প্রেসক্লাবের মনোনয়ন বিতরন শুরু
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর সুন্দরবন প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ও শনিবার প্রার্থীদের মনোনয়ন ক্রয়ের সময় নির্ধারণ করে দেয় আহŸায়ক কমিটি। প্রথম দিনে আহŸায়ক কমিটির আহŸায়ক বিশ্বজিৎ রায় ও রাকিবুল হাসানের উপস্থিতিতে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। প্রথম দিনে সভাপতির পক্ষে মনোনয়ন গ্রহণ করেন জি এম মাছুম বিল্লাহ ও সাধারণ সম্পাদকের পক্ষে মনোনয়ন গ্রহণ করেন আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সভাপতি আয়ূব আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক পিযুষ বাউলীয়া পিন্টু, বিলাল হোসেন, আক্তার হোসেন, জিয়াউর রহমান, মাছুম বিল্লাহ, আব্দুল্ল্যাহ আল মামুন, আব্দুল কাদের, জি এম নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।

Leave a Reply