ঢাকাFriday , 6 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই- নজরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 November 2020, 21:19

নিজস্ব প্রতিনিধি : পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ৮ দলীয় নক আউট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) বিকালে সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশিদুজ্জামান রাশি, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, সবুর খান, সেলিম গাজী, সবুর সরদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন। সার্বিক সহযোগিতায় ছিলেন, তুষার ও জিল্লু। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ধারাভাষ্যে ছিলেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। আর এ লক্ষ্যে ক্রীড়া সংগঠকদের বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। যুব সমাজকে মাঠে আনতে হবে। মাদক মুক্ত যুব সমাজ গড়ে খেলাধুলার বিকল্প নেই। খেলা গড়েরকান্দা যুব একাদশ ও বাটকেখালী যুব একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোন পক্ষ গোল দিতে পারেনি। পরবর্তীতে ট্রাইব্রেকারে ৩-১ গোলে গড়েরকান্দা যুব একাদশ জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *