ঢাকাFriday , 6 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 November 2020, 21:15

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করে ব্যঙ্গচিত্রের প্রদর্শনের প্রতিবাদে শ্যামনগরের মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) আসর বাদ সর্বস্তরের মুসুল্লিরা মুন্সীগঞ্জ বাজার সদর জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আকাশলীনা ইকো ট্যুরিজম, বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের শ্যামনগর সভাপতি মাও. আবু বক্কর সিদ্দীক, মুন্সীগঞ্জ আটির উপর জামে মসজিদের ইমাম হাশেম আলী। এ সময় বিভিন্ন মসজিদ হতে আগত ধর্মপ্রাণ তৌহিদী জনতা অংশ গ্রহণ করে। সমাবেশে বক্তারা বলেন প্রিয় নবীকে অবমাননা করে ফ্রান্স ধৃষ্টতা দেখাচ্ছে। কোটি কোটি মুসলিমের হৃদয়ে আঘাত করেছে। ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *