কলারোয়ায় প্রায় দশ কেজি রূপার গহনা সহ আটক-১
কলারোয়া (পৌর) প্রতিনিধি : কলারোয়ায় প্রায় দশ কেজি রূপার গহনা সহ মাকসুদুর রহমান ঢালী (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কেড়াগাছি গ্রামের আশরাফ ঢালীর ছেলে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকাল ৫টায় কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ খায়রুল কবিরের নেতৃত্বে ওসি তদন্ত হারান চন্দ্র পাল, সেকেন্ড ইন অফিসার রাজ কিশোর পাল অভিযান চালিয়ে মাকসুদুর রহমানকে আটক করে। এ সময় তার কাছে থাকা বাজার করা ব্যাগ তল্লাসী করে ভরা সাতটি টোপলায় ৯ কেজি ৭শ’ গ্রাম রূপার পার গহনা উদ্ধার করা হয়’। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খায়রুল কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply