ঢাকাThursday , 5 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরে মানবতার ঝুড়ির উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 November 2020, 22:14

নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলায় ভবঘুরে ব্যক্তিদের ক্ষুধা নিবারণে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ হিসেবে ‘মানবতার ঝুড়ি’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বেলা ২ টায় সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ডের সার্কিট হাউজ মোড়ে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে মানবতার ঝুড়ি কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এ সময় সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সহ-সভাপতি মো. ফজলুল হক, সদর উপজেলা ইউনিটের মো. আসাউর রহমান, আবু বাক্কার সিদ্দীক (স্বাধীন), মো. সাইফুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ বলেন, সাতক্ষীরা জেলা শহরে প্রতিদিন বিভিন্ন ভবঘুরে, পাগল সহ দরিদ্র ব্যক্তিদের দেখা যায়। মানবতার ঝুড়িতে রাখা খাবার খেয়ে তারা তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে। সমাজের এ সকল মানুষের কথা চিন্তা করে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা হাতে নিয়েছি। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, স্বল্প সংখ্যক মানুষের জন্যে হলেও কিছুটা ক্ষুধা নিবারণ করতে পারব। এ সময় তিনি সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সিডিওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকল মানবিক এবং ইনোভেটিভ কাজে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *