সম্মিলিত খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ
নিজস্ব প্রতিনিধি : উপক‚ল অঞ্চলের জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সম্মিলিত খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাঠী গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা এ প্রশিক্ষণের আয়োজন করে। পিবিআরজি-০৯৮, এনএটিপি ফেজ-২ বিএআরসি’র অর্থায়নে বিনা উপকেন্দ্র’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে উপক‚ল অঞ্চলের জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সম্মিলিত খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিতত্ত¡ বিভাগীয় প্রধান ড. মো. মন্জুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিং বৈজ্ঞানিক কর্মকর্তা, এআরই বিভাগ ও পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্প’র সহযোগী প্রধান গবেষক মো. আল-আরাফাত তপু, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল-আরাফাত তপু, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম, শ্যামনগর উপজেলা মৎস্য অফিসার মো. আনছার উদ্দিন, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা, বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন হোসেন, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহম্মেদ, শ্যামনগর উপ-সহকারী অফিসার মাহফুজুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার কামরুল হাসান প্রমুখ। কৃষক প্রশিক্ষণে ৩০ জন কৃষক -কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা।

Leave a Reply