প্রয়াত মেয়র ও কাউন্সিলারদের কর্মের স্বীকৃতিইে নামকরণ হচ্ছে পৌর এলাকার রাস্তা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার প্রয়াত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলার ও কমিশনারগণের কর্মের স্বীকৃতি স্বরুপ পৌর এলাকার রাস্তার নামকরণের অনুমতিপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) বিকাল ০৪টায় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে পৌর মেয়রের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে পরিবার-বর্গের হাতে রাস্তার নামকরণের অনুমতিপত্র তুলে দেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আমি সাতক্ষীরা পৌরসভার অনেক অনুষ্ঠানে এসেছি। কিন্তু সাতক্ষীরা পৌরসভার প্রয়াত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলার ও কমিশনারগণের কর্মের স্বীকৃতি স্বরুপ পৌর এলাকার রাস্তার নামকরণের অনুমতিপত্র হস্তান্তর অনুষ্ঠানে এসে আজ অনেক বেশি তৃপ্তি পেয়েছি। পৌরসভার এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। পৌরসভার প্রয়াত মেয়র ও কাউন্সিলারদের কর্মের স্বীকৃতি স্বরুপ পৌর এলাকার রাস্তার নামকরণ হচ্ছে এটা খুবই আনন্দের। আমরা বড় অকৃতজ্ঞ। আমরা অতি স্বল্প সময়ে সব কিছু ভুলে যায়। অতীত ভুলে গেলে হবে না। কর্মের স্বীকৃতি পেলে মানুষ ভাল কাজের অনুপ্রেরণা পাবে’। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলার ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, পৌরসভার ০২ ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ০৯নং ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, পৌরসভার ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলার শেখ আব্দুস সেলিম, ০৮নং ওয়ার্ড কাউন্সিলার শফিকুল আলম বাবু, ০৪নং ওয়ার্ড কাউন্সিলার শাহিনুর রহমান শাহীন, মহিলা কাউন্সিলার অনিমা রানী মন্ডলসহ সাতক্ষীরা পৌরসভার প্রয়াত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলার ও কমিশনারগণের পরিবার-বর্গ উপস্থিত ছিলেন। এসময় সাতক্ষীরা পৌরসভার প্রয়াত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলার ও কমিশনারগণের কর্মের স্বীকৃতি স্বরুপ ৩০টি পরিবারের হাতে পৌর এলাকার রাস্তার নামকরণের অনুমতিপত্র হস্তান্তর করা হয়। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে পৌর এলাকার রাস্তার নামকরণে ফলক নির্মাণ করা হবে। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলার, কর্মকর্তা ও পৌরসভার প্রয়াত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলার ও কমিশনারগণের পরিবার-বর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply