ঢাকাWednesday , 4 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবির সাথে ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 November 2020, 22:06

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড নিবন্ধন নং ৮৬/সাত এর নতুন অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। বুধবার (০৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহরের মুনজিতপুর মীর এশরাক আলী ইসু মিয়া সড়কের মীর মহলে এমপি’র বাসভবনে যান ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ এমপি রবিকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান। এ সময় এমপি রবি ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং সংগঠনের সকলকে সাথে নিয়ে মিলে মিশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার আহŸান জানান। এ সময় উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নব-গঠিত কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন, কমিটির সদস্য মো. মিজানুর রহমান ও মো. খালিদ হোসেন প্রমুখ। উল্লেখ্য যে, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড নিবন্ধন নং ৮৬/সাত এর বিদ্যমান অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি যথাসময়ে নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় সদর উপজেলা সমবায় কর্মকর্তা এর ০৩/১১/২০২০ তারিখের ৪৭.৬১.৮৭৮২.০০০.১৮.০১৮.২০.১২ নং স্মারকে সুপারিশের প্রেক্ষিতে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০০৩)এর ১৮(৭) ধারায় ০৪/১১/২০২০ তারিখে জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ ০৩ সদস্য বিশিষ্ট অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন পূর্বক ঘোষণা দিয়েছে। কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন, কমিটির সদস্য মো. মিজানুর রহমান ও মো. খালিদ হোসেন। এমপি রবির সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *