ঢাকাTuesday , 3 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জেল হত্যা দিবস উপলক্ষে বিশেষ দোয়া

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 November 2020, 21:21

নিজস্ব প্রতিনিধি : জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ৪ নেতার রুহের মাগফিরাত কামনা করে আশাশুনিতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) আসরবাদ আশাশুনি থানা সদর জামে মসজিদে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের পক্ষ থেকে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহম্মেদ, এএইচএম কামরুজ্জামান, ক্যাপ্টেন মুনছুর আলীসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি থানা সদর জামে মসজিদের ইমাম হাফেজ প্রভাষক বাকি বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসুল্লীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *