ঢাকাSunday , 23 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কপিলমুনি চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 23 September 2018, 22:12

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার বঙ্গবন্ধু স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্টে পাটকেলঘাটা থানা ফুটবল একাদশকে হারিয়ে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় যুব ও ক্রীড়া ক্লাবের আয়োজনে পাটকেলঘাটা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কোন দলই গোলের দেখা না পাওয়ায় টাইব্রেকারে কপিলমুনি ফুটবল একাদশ ৩-২ গোলে পাটকেলঘাটা থানা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা।
এ সময় সরুলিয়া ইউপি চেয়াম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউপি চেয়াম্যান কামরুজ্জামান লিপু। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, প্রভাষক সাংবাদিক ইয়াছিন আলী, প্রভাষক সাংবাদিক নাজমুল হক, এসআই অহিদুজ্জামান, প্রবিণ ফুটবলার উদয় ঘোষ, যুব ও ক্রীড়া ক্লাবের সভাপতি আবু হোসেন, সাধারণ সম্পাদক রিপন হোসেন, মাহফুজুর রহমান মধু, মাহবুুবুর রহমান মিন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *