ঢাকাMonday , 2 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাকডাঙ্গায় ফুটবল ম্যাচে চিকন দলকে হারিয়ে মোটা দলের জয়


November 2, 2020 9:38 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়ার কাকডাঙ্গায় স্থানীয় প্রাক্তন খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচে মোটা দল বিজয়ী হয়েছে। সোমবার (০২ নভেম্বর) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গায় স্থানীয় ইউপি সদস্য ইয়ার আলীর ব্যবস্থাপনায় ও কাকডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন স্থানীয় প্রাক্তন খেলোয়াড়দের সমন্বয়ে মোটা ফুটবল একাদশ ও চিকন ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ করলেও কোনো দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। প্রথম টাইব্রেকারে গোলশূন্য ড্র হলে দ্বিতীয় টাইব্রেকারে মোটা দলের খেলোয়াড় প্রভাষক হাবিবুর রহমান লাল্টুর গোলে মোটা দল ১-০ গোলে মোটা দল জয় লাভ করে। এলাকার বিপুল সংখ্যক দর্শকের উপস্থিততে খেলাটি উপভোগ করেন, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, স্থানীয় ইউপি সদস্য ইয়ার আলী, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সহ সভাপতি খায়রুল আলম, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, জামাত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।