ঢাকাSunday , 23 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আ’লীগ নেতা মনির মতবিনিময়

admin
September 23, 2018 10:10 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি মতবিনিময় করেছেন। রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফিদেল কাস্ত্রো শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড অর্জন করায় তিনি নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, মীর খায়রুল আলম, সদস্য আব্দুর রব লিটু, এসএম নাসির উদ্দীন, কবির হোসেন, আজিজুল হক আরিফ, এমএ মামুন, সাংবাদিক রমজান আলী প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মনিরুজ্জামান মনিকে সমাজ উন্নয়নে অবদান রাখায় আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্প্রতি ফিদেল কাস্ত্রো শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।