ঢাকাMonday , 2 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ব্যবসায়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 November 2020, 21:16

ডেস্ক রিপোর্ট : জেলা ডিবি পুলিশের অভিযানে ২শ’ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি আলি মোত্তজা ওরফে বড় মোস্ত (৫৫) কে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারি দেবহাটা উপজেলার খাসখামার এলাকার মেহের আলীর পুত্র। রবিবার ভোর রাতে দেবহাটার খাসখামার এলাকা থেকে তাকে মাদকসহ আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ডিবির সেকেন্ড অফিসার এসআই মোস্তফা আলম, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই ইমামুল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে দেবহাটা খাসখামার এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কালে ২শ’ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাট আলী মোত্তজা ওরফে বড় মোস্তকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ‘বড় মোস্ত একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ১০ টি মাদক মামলা রয়েছে। এছাড়াও আটককৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আরো ৫ জনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *