কালিগঞ্জে জাতীয় যুব দিবসে ৩ জনকে বর্ষ সেরা যুব ঘোষণা
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে ৩ জনকে বর্ষ সেরা যুব ঘোষণা করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে একশান এইড বাংলাদেশ ও নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা করোনা এক্সপার্ট টিমের একমাত্র নারী সদস্য জাকিয়া রাজিয়া, সমাজকর্মী তাহমিনা হাসানকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অ্যাড. জাফরুল্ল্যাহ ইব্রাহিম, বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বেলা ৩ টার সময় বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়ার পরিচালনায় বর্ষ সেরা ওই তিন যুবকে নিয়ে রেডিও নলতায় বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply