ঢাকাSaturday , 31 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 October 2020, 21:49

ডেস্ক রিপোর্ট : ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সাতক্ষীরায় ঘণ্টা ব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা নিউমার্কেট আলাউদ্দিন চত্বরে বাংলাদেশ জাতীয় ঈমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা, মুফাচ্ছির পরিষদ ও হাফেজ পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বাংলাদেশ জাতীয় ঈমাম সমিতির জেলা শাখার সভাপতি মাও. আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাও. মো. জাহাঙ্গীর হোসেন, মুফাচ্ছির পরিষদের সভাপতি মো. নুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, হাফেজ পরিষদের সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক হাফেজ মাও. মো. আবুল হোসেন। এ ছাড়াও মো. মিজানুর রহমান আহজারি, হাফেজ মো. সাহাদৎ হোসেনসহ তিন সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এদিকে বিকাল ৪টায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাও. আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আলহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাও. আলতাফ হোসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক শেখ মো. রফিকুল ইসলাম, জেলা সহ-সভাপতি মাও. ফজলুর রহমান, অধ্যক্ষ আজিজুর রহমান, উপাধ্যক্ষ মাও. মহিদুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মাও. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাও. মুজাহিদুর রহমান, যুব সংঘ জেলা সভাপতি নাজমুল আহসান, সহ-সভাপতি মাও. দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মো. সফিউল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *