ঢাকাSaturday , 31 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ ডিআরএম কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 October 2020, 21:09

নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী স্মরণীয় করতে কালিগঞ্জ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করা হয়ছে। শনিবার বেলা ১২ টায় কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিয্দ্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন শেষে কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসারের সঞ্চালনায় ও কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শেখ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজের বিদ্যুৎসাহী সদস্য সাঈদ মেহেদী। সাঈদ মেহেদী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করতে পারলে লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে। সভায় বক্তব্য রাখেন দাতা সদস্য এস এম শাহাবুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কলেজের সদস্য অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল প্রমুখ।
কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশার জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ কর্ণারে শতাধিক ছবি স্থাপন করা হয়েছে। এছাড়াও জন্মের পর থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার সন ও তারিখ উল্লেখ করে এক নজরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর স্মরণি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কলেজের সকল শিক্ষার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণ নিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *