ঢাকাSaturday , 31 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীর খাসকাটায় নৌকা বাইচ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 October 2020, 21:06

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : উৎসাহ উদ্দীপনা আর আনন্দ ও উল্লাসে মেতে উঠুক আপামর জনতা মানুষের মনে ফিরে আসুক সজীবতা বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি ফিরে পাক নতুন প্রান তারই ধারাবাহিকতায় শনিবার ৩১শে (অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় খাসকাটা দূর্বার যুব সংঘের আয়োজনে চুনা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় খাসকাটা দূর্বার যুব সংঘের সভাপতি গাজী আবিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাসকাটা যুব সংঘের পরিচালক রবীন্দ্রনাথ দেওয়ান, সহ সভাপতি মুজিবর মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সহ সদস্য বৃন্দ।নৌকা বাইচ পরবর্তীতে বিজয়ী নৌকাসহ অংশগ্রহণকারী সকল নৌকার মালিক ও মাঝিদের হাতে খাসকাটা দূর্বার যুব সংঘের পক্ষ থেকে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দ। সমগ্র অনুষ্ঠনটি পরিচালনা করে খাসকাটা দূর্বার যুব সংঘের ক্রিড়া সম্পাদক শফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *