ঢাকাSunday , 23 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মির্জানগর দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin ঢাকা
আপডেট: 23 September 2018, 22:03

ডেস্ক রিপোর্ট: ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার বাঁশদহে মির্জানগর দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে মির্জানগর দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মফজুলার রহমান খোকন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, মির্জানগর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা এজিএম আব্দুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রক্যেশলী মো. তানভীর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনসার আলী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম প্রমুখ।
এসময় এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষা এবং দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ করে দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ ও বেতনভাতা বৃদ্ধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের সকল সেক্টরে উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের প্রতিফলনে দেশে এখন নৌকার জোয়ার বইছে।”
প্রসঙ্গত, নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনের এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *