ঢাকাThursday , 29 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 October 2020, 21:54

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সন্তোষ শর্মা (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত উপেন শর্মার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাজিমগঞ্জ বাজারে অবস্থিত শর্মা গøাস হাউস এর মালিক সন্তোষ শর্মা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে ভ্যানযোগে দোকানে আসছিলেন। পথিমধ্যে নাজিমগঞ্জ-শীতলপুর ওয়াপদা সড়কে বিপরীতমুখী একটি ট্রাক তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পথচারীরা সন্তোষ শর্মাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। সন্ধ্যার দিকে ব্যবসায়ী সন্তোষ শর্মাকে বসন্তপুর শ্মশান ঘাটে সৎকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *