ঢাকাThursday , 29 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 October 2020, 21:52

নিজস্ব প্রতিনিধি : রাজা বসন্ত রায়ের নিবাস কালিগঞ্জের বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বসন্তপুর চন্দ্র ভবন প্রাঙ্গণে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। পরবর্তীতে রাম জননী ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, অ্যাড. জাফরুল্ল্যাহ ইব্রাহিম, প্রভাষক আনিসুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি নিজামুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক হাবিবুল্ল্যাহ বাহার, শের আলী, প্রধান শিক্ষক আল- আমিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইফতেকার আলম, সাবেক ছাত্রনেতা তারিকুশ সারাফাত, ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *