ঢাকাSunday , 23 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়ায় যুবলীগের কর্মী সমাবেশ

admin ঢাকা
আপডেট: 23 September 2018, 22:02

দেয়াড়া (কলারোয়া) প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে কলারোয়ার দেয়াড়ায় আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের খোরদো বাজারস্থ পরিষদ চত্বরে ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে নেতা-কর্মীদের একতাবদ্ধ হওয়ার আহবান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মাহবুবুর রহমান মফে, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস চুন্নু, বীর মুক্তিযোদ্ধা মাস্টার ইবাদালী গাজী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এম আইয়ুব হোসেন, সাংবাদিক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা যুগ্ম আহ্বায়ক রোকুনুজ্জামান লিটু, খোরদো ক্যম্প ইনচার্জ সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আ.’লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *