ঢাকাThursday , 29 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুনজিতপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 October 2020, 21:35

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় পৌরসভার ০২ নং ওয়ার্ডে মুনজিতপুরের (লম্বা টালি ঘর) এলাকায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ০২ নং ওয়ার্ডে (লম্বা টালি ঘর) আকবর আলীর বাড়ির অভিমুখে আবুলের বাড়ি পর্যন্ত ২৫৫ মিটার আরসিসি ঢালাই রাস্তা ২৫ লক্ষ ৪১ হাজার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলার সৈয়দ মাহমুদ পাপা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ওয়াকার্স পার্টির সদস্য মফিজুল ইসলাম জাহাঙ্গীর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, বদরুজ্জামান বদু প্রমুখ। এ সময় দলীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *