ঢাকাThursday , 29 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আ.ফ.ম রুহুল হক এমপির সড়ক উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 October 2020, 21:33

কাদের মহিউদ্দীন : বহুদিনের আসার প্রতিফলন ঘটেছে দেবহাটা উপজেলার সখিপুর পারুলিয়ার চালতেতলা এলাকার আপামর সর্ব সাধারণের। ৫.৫০ কি. মি. মাটির রাস্তাটি দীর্ঘদিন ধরে সখিপুর হতে চালতেতলা বাসীর বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তির শেষ ছিল না। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় এলাকাবাসীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে পাকা করণের জন্য প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ,ম রুহুল হক এমপি। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সিনিয়র এএসপি সার্কেল শেখ ইয়াছিন আলী, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি, এম স্পর্শ। দেবহাটা প্রকল্প কর্মকর্তা শফিউল বাশার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আবু বক্কর গাজী, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম, আওয়ামী নেতা শেখ মারুফ হোসেন, আমজাদ সরদার, আরশাদ আলী ও সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম সহ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক ছাড়াও অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এলজিইডি কর্তৃক বরাদ্দের ২কি. মি. রাস্তাটি ১ কোটি ৪২ লক্ষ টাকায় নির্মাণের জন্য বর্তমান বাজেট পাওয়া গেছে বলে এক সূত্রে জানা যায়। পরবর্তী রাস্তা ধাপে ধাপে শেষ হবে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *