ঢাকাWednesday , 28 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাদপুরে ফুটবল টুর্নামেন্টে সখীপুরের জয়

admin ঢাকা
আপডেট: 28 October 2020, 20:46

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুরে চার দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফুটবল মাঠে আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলায় দেবহাটার সখীপুর ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে কালিগঞ্জের উত্তর শ্রীপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সাজেদুর রহমান শাহীন, আব্দুস সামাদ ও সুকুমার দাশ বাচ্চু। কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক নাজমুল হাসান নাঈমের সার্বিক ব্যবস্থাপনায় ও সাদপুর ক্রীড়া পরিষদ আয়োজিত টুর্নামেন্ট টেলি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নূর-মোহাম্মদ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, যুগ্ম সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী প্রমুখ। সমগ্র খেলার ধারা বর্ণনায় ছিলেন জিএম সিরাজুল ইসলাম ও মাস্টার ফারুক হোসেন। আগামী ২ নভেম্বর বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় শ্যামনগরের ঈশ্বরীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব ও কালিগঞ্জের কাশিবাটী অভি স্যাটেলাইট ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *