ঢাকাTuesday , 27 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জ্যেষ্ঠ শিক্ষক সেলিম দুর্রানী আশাশুনি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 October 2020, 21:18

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন জ্যেষ্ঠ শিক্ষক সেলিম দুর্রানী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি কলেজ শাখার সহকারী পরিচালক মো. আবদুল কাদের স্বাক্ষরিত মঙ্গলবার (২৭ অক্টোবর) ৩৭.০২.০০০০.১০৫.২৭.০৪২.২০.৪২২ নং স্মারকে এ আদেশ দেওয়া হয়। আদেশে উল্ল্যেখ করা হয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম সাইদুল ইসলাম গত ১/৯/২০ তারিখের অবসরে গিয়েছেন। বিধিমালা অনুসারে জ্যেষ্ঠ শিক্ষকের উপর দায়িত্ব হস্তান্তরের বিধান থাকলেও তিনি অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করেননি। এতে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসহ দাপ্তরিক যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিধি অনুযায়ী মো. সেলিম দুর্রানী জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার জন্য জরুরী বিজ্ঞপ্তি জারি করা হয়। মাউশি অধিদপ্তর এর স্মারক নং-৩৭.০২.০০০০.১০৫.১৯.০১০.২০১৮.১৮৩১, তারিখ-১৩/০৫/২০১৯ খ্রি. মোতাবেক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর ধারা-১৩ মতে জ্যেষ্ঠতম শিক্ষককে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সদয় অবগতি ও কার্য্যার্থে সভাপতি, পরিচালনা পরিষদ, আশাশুনি মহিলা কলেজ, সাতক্ষীরাকে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *