ঢাকাMonday , 26 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি হাইস্কুলের শিক্ষক আব্দুল গফুর আর নেই


October 26, 2020 9:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল গফুর(৭২) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২ টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম শিক্ষক আব্দুল গফুর একজন ক্রীড়ানুরাগী, সদালাপী, হাস্যোজ্জল ও সুন্দর মনের মানুষ ছিলেন। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক থাকা কালীন সময়ে তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করেন। আশাশুনিতে খেলাধুলার মান বৃদ্ধির জন্য তিনি সবসময় লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতেন। তিনি আশাশুনিতে অসংখ্য ক্রীড়াবিদ তৈরি করে গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় আশাশুনি ইদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।