ঢাকাMonday , 26 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডালিম চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 October 2020, 21:03

সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ ডালিমের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খাজরা ইউনিয়ন পরিষদের সামনে সহ নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে চেয়ারম্যান ডালিমকে নিঃশর্ত মুক্তি ও জনগণের চেয়ারম্যানকে জনগণের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে আহŸান জানিয়ে বলেন, আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী আমাদের নেতা উড়ে এসে জুড়ে বসেননি। বিগত দুটি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তার ভূমিকা ইতিহাস হয়ে রয়ে গেছে। যে নেতা অসহায় মানুষের চোখের জল মুছে দেয় সে নেতা কোনদিন রক্তের হোলি খেলতে পারেন না। তার অবর্তমানে ধর্মীয় সংখ্যালঘুরা অভিভাবক শূন্য হয়ে ভয়ে ভয়ে দিনাতিপাত করছে। কিছু হাইব্রিড ও অনুপ্রবেশকারীরা সুদিনে দলে ঢুকে ক্রান্তিকালের যোদ্ধোদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ সময় হাজার হাজার নারী পুরুষ মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারসহ জন বান্ধব এই আ’লীগ নেতাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিন মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল, খাজরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রদীপ চক্রবর্তী, যুবলীগ নেতা সাইফুল ইসলাম কাজল, রিপিয়ান হোসেন, আনারুল ইসলাম, শ্যামপদ ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *