বড়দলে ইউপি সদস্য প্রার্থীর পূজা মন্ডপ পরিদর্শন ও মাক্স বিতরণ
আশাশুনি (বড়দল) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ড (ফকরাবাদ বুড়িয়া) ইউপি সদস্য পদপ্রার্থী সাংবাদিক এস এম শরিফুল ইসলাম শরীফ পূজা মন্ডপ পরিদর্শন করে ৬শতাধিক জনগণের মাঝে মাক্স বিতরণ করেছেন। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের ফকরাবাদ পশ্চিমপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, ফকরাবাদ সার্বজনীন কালী ও দুর্গা মন্দির, ফকরাবাদ পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দিরে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মকান্ডের অংশ হিসেবে মাক্স বিতরণ করা হয়। এছাড়া তিনি পূজা কমিটি, পূজারি ও দর্শণার্থীদের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। পরিদর্শন ও মতবিনিময়কালে উপজেলা কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, সাংবাদিক এম এম সাহেব আলী, বি এম আলাউদ্দীনসহ স্ব স্ব মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ফকরাবাদ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় ও মাক্স বিতরণ করেন।

Leave a Reply