ঢাকাMonday , 26 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 October 2020, 20:55

ডেস্ক রিপোর্ট : জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুওে সংবাদ সম্মেলন করে দলের বঞ্চিত নেতারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। বেলা ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: মিলন হোসেন সিকদার। প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালের ৬ জুন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই কমিটির সভাপতি পদ দেওয়া হয় খুলনায় বসবাসকারী সোহেল আহম্মেদ মানিককে। সাতক্ষীরার রাজপথে জীবন বাজী রেখে যারা মিছিল করেছিল, পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করেছিল, দীর্ঘদিন কারাবরণ করেছিল তাদেরকে বাদ রেখে কমিটি ঘোষণা হওয়ায় অনেক নেতা-কর্মী বিস্মিত হন। সেখান থেকেই বঞ্চিতরা এই বিতর্কিত কমিটি নিয়ে প্রতিবাদ করে আসছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। এক পর্যায়ে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সফিউল বারী বাবু তাদের আশ্বস্ত করেন, সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করবার। প্রিয় নেতার প্রতি সম্মান দেখিয়ে এবং আস্থা রেখে দলীয় সব ধরনের আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। কিন্তু গত ৫ অক্টোবর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। অনেক ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে মাদক ব্যবসায়ী সোহেল আহমেদ মানিককে সভাপতি পদে রেখে কমিটি দেওয়ায় আমরা আবারও হতবাক হয়ে পড়ি।
নিজেকে একজন কারাবরণকারী উল্লেখ করে এবং সোহেল আহম্মেদ মানিককে অবাঞ্ছিত ঘোষণা করে মিলন হোসেন সিকদার আরো বলেন, কমিটিতে ঠাঁই পাওয়াদের মধ্যে অনেকে রয়েছেন ডাকাত, মাদক ব্যবসায়ী ও নেশাখোর। এ নিয়ে সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত আবেদন করার পর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টোকে পদ থেকে অব্যাহতি ও ছয়জন ত্যাগী নেতাকে বহিষ্কার করা হয়। তিনি এসব বিষয়ে কেন্দ্রীয় ও বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে অব্যাহতি ও বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সোহেল আহম্মেদ মানিককে সভাপতির পদ থেকে বহিষ্কার করে জেলা স্বেচ্ছাসেবক-দলের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অব্যাহতিপ্রাপ্ত অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সদর থানা স্বেচ্ছাসেবক-দলের সভাপতি ছালাউদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হক হিমু, শহর স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আব্দুস সামাদ আলী, সহসাংগঠনিক সম্পাদক মহাসিন হোসেন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, আশাশুনি শাখার শাহারিয়র, কালিগঞ্জ শাখার সভাপতি মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্যামনগর শাখার সভাপতি অ্যাড. মাসুদুল আলম দোহা সাধারণ সম্পাদক আব্দুস সবুরসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *