ঢাকাSunday , 25 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহা নবমীতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 October 2020, 21:09

নিজস্ব প্রতিনিধি : ‘ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে যুগের পর যুগ বসবাস করে আসছে। দীর্ঘদিনের এ সম্প্রীতি যদি কেউ সাম্প্রদায়িক গুটি কতক দাঙ্গাবাজদের কারণে নষ্ট হতে পারে না’। রোববার (২৫ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মহা নবমীতে বিভিন্ন পূজা মÐপ পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন। এদিন নেতৃবৃন্দ সদরের আগরদাড়ী, ঘোনা, শিবপুর ইউনিয়নের কালিতলা, বাশতলা, ঝিটকি, ছোনকা, ঘোনা, কাথন্দা, বৈকারী, ভোমরা পুরাতন হাটখোলা ও সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন সার্বজনীন পূজা মÐপ পরিদর্শন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে পূজা মÐপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনর রশিদ, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, শাহজাহান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, কোষাধ্যক্ষ আমির হামজা, সদস্য মশিউর রহমান ইদুল, ডা. মুনসুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বর্তমান যুবলীগ নেতা সাবেক, জি এম ওয়াহিদ পারভেজ, ছাত্রনেতা তানভীর কবীর রবিন, সাতক্ষীরা জেলা তরুন লীগের সভাপতি শাহানুর রহমান শাহিন , সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাতক্ষীরা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম সহ ছাত্রলীগের ও যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *