ঢাকাSunday , 25 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনা: আহত দুই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 October 2020, 21:01

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পাটকেলঘাটা পেট্রল পাম্পের সামনে মটর সাইকেল ও বাসের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার মৃত মোহাম্মাদ মোড়লের পুত্র আজিজুল হক (৫৫), তার ভগ্নীপতি তালার শ্রিমন্তকাটী গ্রামের মৃত নবাব আলী শেখের পুত্র আব্দার শেখ (৫০) কে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পাটকেলঘাটা পেট্রোল পাম্পের সামনে পৌঁছা মাত্র বিপরীত দিক সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস তার মটর সাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সহ ২ জনই গুরতর আহত হয়। এতে ২ জনেরই পা ভেঙে যায় এবং চোখেমুখে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি থানা হেফাজতে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *