ঢাকাSunday , 25 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার চন্দনপুরে নবাগত ওসির মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 October 2020, 20:26

কলারোয়া প্রতিনিধি : আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের মেম্বার, স্থানীয় সাংবাদিক, কমিউনিটি পুলিশি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে তিনি মাদক, ইভটিজিং, ধর্ষণ, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা, চুরি ডাকাতি বন্ধে করণীয় এবং পুলিশের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহŸানে এ মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষকদের নিয়ে সন্ত্রাস নাশকতা, জঙ্গিবাদ ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক সভা ও ধারাবাহিক মানববন্ধন অব্যাহত রাখার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য’। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, অধ্যক্ষ রুস্তম আলি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন, চন্দনপুর বিট পুলিশের দায়িত্বরত এস আই ইস্ররাফিল, এ এস আই রফিকুল, এ এস আই রাকিবুল, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, রিপোর্টস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন সচিব আমিনুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *