ঢাকাSaturday , 24 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 October 2020, 21:17

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় রুহুল হক পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের সভাপতি আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ পারভেজ, পরিচালনা পর্ষদের সদস্য সাইদুল ইসলাম, আব্দল খালেক, ইব্রাহিম খলিল, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, উপদেষ্টা ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, উপদেষ্টা ও নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক প্রমুখ। এ সময় তারা বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন। পরিচালনা পর্ষদের সভাপতি আনিছুজ্জামান খোকন করোনা কালীন সময়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য বলেন এবং প্রতিবন্ধী মানুষদের শত ভাগ ভাতার আওতায় নিয়ে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *